
মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে গমের আটা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সিঁড়িতে মুখ বাঁধা অবস্থায় একটি ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উপস্থিত লোকজনের। মুহূর্তে ব্যাগে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায় এবং সতর্কতার সঙ্গে ব্যাগটির মুখ খুলে কেবল গমের আটা দেখতে পায়।
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রবিউল ইসলাম বলেন, ‘কার্যালয়ের কাছে ব্যাগটি দেখে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসে দেখে তাতে আটা রয়েছে। তবে ব্যাগটি কে ফেলে গেছে তা স্পষ্ট নয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের খবরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর নিয়োগ ফলাফল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাচোল ও কসবা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১০ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতাচ্যুত সরকার পুরো ১৭ বছর দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।
১২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি সোনার দোকান থেকে সুমন দে (৪৫) নামের এক কর্মচারীর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দোকানের শাটার খুলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁর মরদেহ দেখতে পান...
১৫ মিনিট আগে
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও নন-ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে।
১৮ মিনিট আগে