
রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদে থাকা গুদামে আগুন লেগে কম্বল ও জায়নামাজের মজুত পুড়ে গেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, ভবনটির কিছু জায়গায় ফায়ার এক্সটিংগুইশার থাকলেও ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ফায়ার এক্সটিংগুইশার কিছু জায়গায় থাকলেও ফায়ার হাইড্রেন্ট না থাকার কারণে ক্ষয়ক্ষতি রোধ করা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় গুদামের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভবনের ওপরে থাকা গুদাম বৈধ কি না, সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
১৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
৪০ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
১ ঘণ্টা আগে
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
২ ঘণ্টা আগে