গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কিছু এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামী ৭ জুলাই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০" ও ২০ ", ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০" ও ২০ ", ১৪০ পিএসআইজি এর সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়াও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বরগুনা সদরের ডালভাঙায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বেল্লাল ও তাঁর স্ত্রী কমলা মারা গেছেন। বাবা-মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁদের বড় মেয়ে আরিফা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী, রেমাক্রী খালসহ পাহাড়ি ছড়া-ঝিরিতে পানি বেড়েছে। প্রবল স্রোতের কারণে দুর্গম এলাকায় প্রায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও নৌযান চলাচলে সতর্কতা দিয়েছে।
১৯ মিনিট আগে
বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, লেখক, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা...
২১ মিনিট আগে