
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে খুঁজে না পেয়ে তাঁর বোনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক যুবক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।
নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন বলেন, সানজিদা ও স্ত্রী আছিয়াকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। সকালে এক অজ্ঞাত যুবক তাঁদের বাসার সামনে এসে তাঁর নাম ধরে ডাকাডাকি করতে থাকে।
সাজ্জাদ হোসেন বলেন, ‘বোন সানজিদা ঘরের দরজা খুলে “সাজ্জাদ ভাই নেই” বলার সঙ্গে সঙ্গে যুবকটি ধারালো ছুরি বের করে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।’
সানজিদার চিৎকার শুনে আছিয়া দৌড়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখেন। পরে আছিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে সানজিদার মৃত্যু হয়।
সাজ্জাদ হোসেন বলেন, ‘জানামতে আমার কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই। কে আমাকে খুঁজতে এসেছিল, তা ও ধারণা করতে পারছি না। কেন আমার আদরের বোনটাকে ছুরিকাঘাত করে শেষ করে দিল, তা-ও বুঝতে পারছি না।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. ইফতেখার হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনে টাকা লেনদেন, প্রেমঘটিত বিষয় বা অন্য কোনো কারণ থাকতে পারে। এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২১ মিনিট আগে