রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা গ্রামের লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর গ্রামের পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সূর্য রায় ও গাড্ডু রায় মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সূর্য রায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং গাড্ডু রায় পেছনে বসেছিলেন। দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনায় জড়িত মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার নাইট কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে যাত্রী ছিলেন। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৬ মিনিট আগে
শামছুল ইসলাম মন্টুর অভিযোগ, ওই তিন বিচারক আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন এবং ভয় দেখিয়েছেন। তবে এসব হুমকিতে আইনজীবীরা ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।
৮ মিনিট আগে
ঠাকুরগাঁও সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশিদের ওপর কেন গুলি চালানো হয়েছে, পতাকা বৈঠকে বিএসএফের কাছে তার জবাব চেয়েছে বিজিবি।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় বাসিন্দারা।
১৭ মিনিট আগে