গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর রহমান (১৮) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর ওই বাড়িটিতে একজন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শনিবার ভোরে ওই যুবক সেহরির রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আশপাশের লোকজন দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ‘দগ্ধ ওই যুবকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দিয়েছি।’

রমজানের বিকেল মানেই মুসলিমদের ঘরে ঘরে ইফতার আয়োজনের ব্যস্ততা। সারা দিনের রোজা শেষে প্রিয়জনদের সঙ্গে ইফতার করার আনন্দ যেন আলাদা এক অনুভূতি। তবে বগুড়ার পাঠকবন্ধুর সদস্যদের কাছে পরিবারের পরিধি আরও বিস্তৃত। নিজ পরিবারের বাইরে তাঁদের রয়েছে আরেকটি পরিবার, ‘পাঠকবন্ধু’।
১২ মিনিট আগে
ঝিনাইদহে হঠাৎ জেলার বেশির ভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। জেলার ৩৩টি ফিলিং স্টেশনের মধ্যে অন্তত ২৮টিতে শনিবার দুপুরের পর থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
২৪ মিনিট আগে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
২৭ মিনিট আগে
কক্সবাজার শহরে দাবিকৃত চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সাহিত্যিকা পল্লির পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা ও শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী।
২৭ মিনিট আগে