
জামালপুরের মাদারগঞ্জে শিশু ধর্ষণে হত্যার জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। এরপরই অভিযান চালিয়ে এ কর্মসূচির আয়োজক ইউনিয়ন ছাত্রলীগের একজন নেতা ও এক সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি করেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
আটক দুজন হলেন—আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান ও ছাত্রলীগ কর্মী মিরাজ।
সর্বশেষ রাত ১০টা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে মাদারগঞ্জ থানা-পুলিশ। এর আগে দুজনের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর শিশু মরিয়ম বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পাশে বাড়িতে সহপাঠীকে নিতে গিয়ে তার বাবা জামিনুর ইসলাম (৩২) কাছেই ধর্ষণের শিকার হয়েছেন। শিশুটিকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়। ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে আজ বিকেলে বাজিতেরপাড়া বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল ও মানববন্ধনের খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপু হাসান ও মিরাজকে আটক করে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে শিশুহত্যার বিচারের দাবিতে মিছিল করা হয়। খবর পেয়ে সংগঠনটির দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েক দিনে ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনজন পুরুষ ও বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন...
২ ঘণ্টা আগে
দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
২ ঘণ্টা আগে