
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী অধিকার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার ভোর থেকেই সংগঠনটির নেতা–কর্মীরা উদ্যান এলাকায় জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।
হেফাজতের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশের মূল দাবি হলো—হেফাজতের নেতাদের নামে থাকা সব মামলা অবিলম্বে প্রত্যাহার। সংগঠনটির তথ্যমতে, সারা দেশে হেফাজতের নেতাদের নামে প্রায় ৩০০ মামলা রয়েছে।
বাকি তিনটি দাবির মধ্যে রয়েছে— ২০১৩ সালের ৫ মে, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ‘হত্যাকাণ্ডগুলোর’ বিচার দাবি, নারী অধিকার সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি।

গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু স্ত্রী শাহিনা বেগমকে (২২) প্রাইভেট কারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মোরসেলিম আকাশ সিয়াম। পরে চিকিৎসক শাহিনাকে মৃত ঘোষণা করলে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার সদস্যরা...
৯ মিনিট আগে
আবিদুল হাসান বলেন, একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে আটক করা হয়। পরে সে জানায়, চুরি করা মালামাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইলেকট্রিশিয়ান মাঈনুল ইসলামের কাছে বিক্রি করেছে। পরে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলে মাঈনুল ইসলামের কাছে লেজার মেশিন ও দুটি হ্যামার ড্রিল পাওয়া যায়...
৩১ মিনিট আগে
শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি...
১ ঘণ্টা আগে