
পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের স্বার্থে উভয়ের দায়িত্ব পরস্পরের পরিপূরক। ডিএমপি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, আর এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ বুধবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অপরাধবিষয়ক সাংবাদিকতায় ক্র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে ক্র্যাবের সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কমিশনার বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণাসহ নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ডিএমপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
ক্র্যাবের ৪১ বছরের পথচলায় অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগামী দিনগুলোতে ক্র্যাব আরও শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে দেশের সাংবাদিকতা ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিটি করপোরেশনের ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধনের কীটনাশক সরবরাহ ও ব্যবহারে অনিয়ম করা হচ্ছে। কীটনাশক পরীক্ষার সময় মানসম্মত ওষুধ দেখানো হলেও অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে ফগিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা...
৬ মিনিট আগে
তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ
৩০ মিনিট আগে