
শর্ত ভঙ্গ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসাইনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা নিয়ে সমালোচনা চলছে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অস্বচ্ছতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা আগামী রোববারের মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসন এবং প্ল্যানিং কমিটির ব্যাখ্যা দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—যে প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম হচ্ছে, সেটি প্রকাশ করা ও নিয়োগে এখন পর্যন্ত যেসব বিতর্কের সৃষ্টি হয়েছে, সেগুলোর যথাযথ ব্যাখ্যা দেওয়া এবং রোববারের মধ্যে এই দুই দাবি মানতে হবে।
সংবাদ সম্মেলনে গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুনেছি আগে ২৫-৩০ লাখ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হতো, রাজনৈতিক ইন্ধনে নিয়োগ দেওয়া হতো। এখন সেভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে আপনারা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না। পূর্বে নিয়োগে হস্তক্ষেপ করা ইলিয়াস গং, তাহের গং, রানা গং, কাজী আনিছ গংরা আর কোনো শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না। নিয়োগ পরীক্ষাটা হচ্ছে অত্যন্ত হাস্যকর পদ্ধতিতে, এই পদ্ধতি আর না থাকুক।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ওসমান গণি বলেন, ‘৫ আগস্টের পর নিয়োগ পাওয়া প্রশাসন অনেক ভুল করছে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো ধরনের বেইমানি আপনারা করবেন না। শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। আমাদের সাংবাদিকতা বিভাগে মাত্র তিনজন শিক্ষক আবার অনেক বিভাগে ১০–১৫ জন শিক্ষক—আমরা এই বৈষম্য আর চাই না।’
তিনি বলেন, ‘আশা করব, প্রশাসন স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেবে। আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াইনি, আমরা আমাদের দাবিগুলো জানাতে দাঁড়িয়েছি এবং রোববারের মধ্যে প্রশাসন সঠিক জবাব না দিলে আমরা আবার আন্দোলনে নামব।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতা রাজপথে যে রক্ত ঝরিয়েছে, সেটি ছিল একটু সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশের লক্ষ্যে। বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশাসন এসেছে, তারা বিশ্ববিদ্যালয়কে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অতীতে দেখেছি বউকে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে।’
তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় চলছে, সেইটা মান্ধাতা আমলের, কোনো স্পষ্টতা নাই, শিক্ষার্থীদের সম্পৃক্ততা নাই, নিয়োগ হওয়া অবধি কীভাবে হয়েছে আমার জানতে পারি না। এমন অনেক নিউজ আছে, যেখানে রাজনৈতিক ব্যক্তিরা হস্তক্ষেপ করত, সেইটা থেকে আমরা বের হতে চাই। তাই আমরা বলে দিতে চাই, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, সুষ্ঠু মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেখানে বিশ্ববিদ্যালয় কোনো প্রশ্নবিদ্ধ হবে না।’
জানতে চাইলে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘আমাদের এই কর্মসূচি যেসব বিতর্ক হচ্ছে তার বিরুদ্ধে। আমরা চাই না নিয়োগে পূর্বে যেমন ছাত্রসংগঠন প্রভাব ফেলত, তেমন কোনো প্রভাব আবারও কেউ ফেলুক। আমরা চাই সুষ্ঠু নিয়োগ ব্যবস্থা, যেখানে যে যোগ্য সেই সুযোগ পাবে, তার কোনো সংগঠনের পরিচয় সেখানে প্রভাব যেন না ফেলে।’
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ চাওয়া হয়। কিন্তু এ শর্ত ভঙ্গ করে জিপিএ-৩.৯ প্রাপ্ত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ইয়াবার মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
৬ মিনিট আগে
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬ টি ট্রাক, ২৬ টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১১১টি মোটরসাইকে
২৮ মিনিট আগে
২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কে ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগ একটি যৌথ মশাল মিছিল বের করে। এ সময় তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে যৌথ অর্থায়নে এসব ত্রাণসামগ্রি বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রির প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু, লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যা প্রায় দুই হাজার বন্যাকবলিত পরিবারের
১ ঘণ্টা আগে