
দলীয় গঠনতন্ত্র ও বিধি-বিধান অমান্য করে অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও সাময়িক বহিষ্কার করেছে জেলা কমিটি।
সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন—দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, জেলা কমিটির অনুমতি এবং সংশ্লিষ্ট শাখার সভাপতির সঙ্গে কোনো আলোচনা না করেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়মতান্ত্রিকভাবে কমিটি দিচ্ছিলেন সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন। এতে করে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীরা পদবঞ্চিত হন এবং বিভিন্ন ইউনিয়নে বিশৃঙ্খলা দেখা দেয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও পদবঞ্চিত নেতাদের মাধ্যমে জেলা কমিটির নজরে এলে সকালে সভাপতি ও সাধারণ সম্পাদক জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও নীতিমালার চরম পরিপন্থী কাজের দায়ে ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁদের দলীয় পদ-পদবি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু আজকের পত্রিকাকে বলেন, ‘দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের ওই দুই নেতার বিরুদ্ধে গঠনতন্ত্রপরিপন্থী কর্মকাণ্ডের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের শোকজ ও সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
লিটু জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
১০ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
২২ মিনিট আগে