Ajker Patrika

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনের এই সেপটিক ট্যাংকে পড়ে মারা যান মাসুম শেখ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। অতিরিক্ত গ্যাসের কারণে তাঁর মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

আজ সোমবার সকালে ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, ‘মাসুম শেখ নামের নির্মাণশ্রমিক সেপটিক ট্যাংকির সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করেন। অতিরিক্ত গ্যাসের কারণে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত