চাঁদপুরের মতলব উত্তরে বেড়িবাঁধের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শিবপুর গ্রামে লাশটি পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই টিম এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করে।
নিহত তরুণীর নাম শাকিল আক্তার (২৬)। তিনি মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি ব্যাপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুস সাত্তার জানান, শাকিল নার্সিংয়ে পড়াশোনার পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছিলেন। পরে গত রোববার নারায়ণগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পরদিন তাঁর মরদেহ পাওয়ার খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইতিমধ্যে বিষয়টি জিডিমূলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
৩৪ মিনিট আগে
দুবলারচর-সংলগ্ন আমবাড়িয়ার খাড়ি এলাকায় বনদস্যু সুমন-জাহাঙ্গীর বাহিনী অস্ত্রের মুখে আরও ১২ জেলেকে অপহরণ করেছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ।
১ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারত যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন পর রাজশাহী সদর থেকে মিজানুর রহমান মিনু মন্ত্রী হলেন। তিনি মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন।
২ ঘণ্টা আগে