Ajker Patrika

ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোহাগ মোল্লা ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের আয়নালী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলা এবং বিএনপি নেত্রী শারমিন আক্তার মুক্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সোহাগ মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ছাত্র-যুব প্রজন্ম লীগের নেতা মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত