
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে শাসানোর অভিযোগে কক্সবাজার শহরের তারকামানের হোটেল সী-গালের রেস্তোরাঁ ব্যবস্থাপক মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় মামলা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকির ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র রুদ্র বাদী হয়ে মামলা করেছে।’
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, ওইদিন রাতে পরিবারের সদস্যদের নিয়ে হোটেলের নিজস্ব রেস্তোরাঁয় খাবার খেতে যান রাসেল উদ্দিন। সেখানে তিনি দেশি মুরগির মাংসের অর্ডার দেন। রেস্তোরাঁর কর্মচারীরাও তাকে দেশি মুরগি দেওয়ার কথা জানান। কিন্তু পরে দেশি মুরগির বদলে সোনালি মুরগি পরিবেশন করা হয়।
এ বিষয়ে প্রতিকার চাইতে গেলে রেস্তোরাঁর ব্যবস্থাপক পর্যটককে শাসান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, হোটেলটি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বলে পরিচিত এবং অভিযোগ করে কোনো লাভ হবে না—এমন কথা বলা হয়।
ঘটনাটি নিয়ে হোটেলের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের সঙ্গে এক সাংবাদিক কথা বলেন। অভিযোগের বিষয়ে কথা বলার সময় তিনি রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের (হোটেলের) এমডির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক রয়েছে, তারেক জিয়ারও সম্পর্ক রয়েছে। আমাদের হোটেলটা তারেক জিয়ার হোটেল নামে সবাই জানে, আপনিও হয়তো জানেন।’
ওই কথোপকথনের অডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
অডিও প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৯ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৭ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৩ মিনিট আগে