
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে হামলার সময় ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব’ বলা সেই তরুণও আছেন।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে।
গ্রেপ্তারকৃতরা—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) ও কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছাত্র-ছাত্রীরা ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় শাকিল মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’
প্রসঙ্গত, ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
আরও খবর পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে