বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমির সুপারিগাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার স্থানীয় জয়নাল আবেদিন এবং জব্বার আকন ও তাঁদের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য গতকাল মঙ্গলবার হিজলা থানায় উভয় পক্ষ গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান সালিসের সিদ্ধান্ত দেন। কিন্তু আজ প্রতিপক্ষ মোশারফ আকন, জব্বার আকন, বেলাল আকন, আজিজ আকন, খোকন আকন ও ইসমাইল আকন বিরোধীয় জমির সীমানার বেড়ার নেট কেটে বেশ কিছু গাছের চারা উপড়ে ফেলেন। খবর পেয়ে জয়নাল দেওয়ান, খলিল দেওয়ান, নাঈম দেওয়ানসহ স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাঁদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ নিয়ে কোরালিয়া গ্রামে দুই পক্ষে সংঘর্ষ বাধে।
ঘটনার শিকার কৃষিজীবী জয়নাল আবেদিন জানান, তাঁরা নিজস্ব জমিতে নেট দিয়ে বেড়া দিয়েছেন। এ নিয়ে প্রতিপক্ষ জব্বার আকন অভিযোগ দিলে ওসি মো. সোলায়মান সালিসের ব্যবস্থা করেন। কিন্তু আজ সকালে গাছ উপড়ে ফেলেন জব্বার ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় বাধা দিলে হামলায় জয়নাল দেওয়ান (৫০), খলিল দেওয়ান (৩৮) ও নাঈম দেওয়ান (২১) আহত হন।
অপর দিকে প্রতিপক্ষ জব্বার আকন জানান, হামলায় তাঁদেরও দুই থেকে তিনজন আহত হয়েছেন। তবে তিনি তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম বলতে পারেননি।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হিজলা থানার উপপরিদর্শক (এসআই) নাইসুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে জমির সীমানাকে কেন্দ্র করে আজ এ হামলায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তিনি গিয়ে দেখেছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
উভয় পক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
২৪ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
৩০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
৩২ মিনিট আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
৩৬ মিনিট আগে