
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির সাজেকে পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। কর্মসূচি স্থগিতের ঘোষণার পর জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে যৌথভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক অবরোধ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদ্যাপন কমিটির অনুরোধে এবং দুর্গাপূজার সার্বজনীন উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত রাখা হয়েছে।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে জানান, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থেই কর্মসূচি ডাকা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্গাপূজার পর স্থানীয় বাসিন্দাদের তিন দফা দাবি ও শর্ত পূরণ না হলে পুনরায় কর্মসূচি কার্যকর করা হবে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সড়ক অবরোধ স্থগিতের ঘোষণার পর রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) নাজমা আশরাফীর স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে জারি করা ১১.১০.২০২৬ তারিখের নির্দেশনার পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য পুনর্নবীকরণ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে দীর্ঘদিন পর আবার সাজেকে যেতে পারবেন ভ্রমণপিপাসু পর্যটকেরা।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সাজেক এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ। অভিযোগ উঠেছে, সম্প্রতি সাজেকের অধিকাংশ এলাকায় প্রতিপক্ষ জেএসএস ইউপিডিএফের এলাকাগুলো দখল করেছে। এর প্রতিবাদে এবং তাদের তাড়িয়ে দেওয়ার দাবিতে এলাকার মানুষকে ব্যবহার করে গত কয়েকদিন ধরে অবরোধ কর্মসূচি পালন করে আসছে ইউপিডিএফ।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন পীরগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সভাপতি ও মেয়র পদপ্রার্থী সহিদুল ইসলাম মণ্ডল সেবু...
৮ মিনিট আগে
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে
কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জাল ভিসা সরবরাহ করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসান মুরাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে