
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বাড়িতে তাঁর ভাগনে মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। গতকাল রাতে তাঁরা বাড়িতে না থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম, জামাকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল।
একই বাড়িতে ১৫ দিনের ব্যবধানে পরপর দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে আন্তজেলা বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২ মিনিট আগে
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে