
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় বাসচাপায় মাদারীপুরের একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় তৌহিদি জনতা। বক্তারা বলেন, আগামী শনিবারের মধ্যে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং গোল্ডেন লাইন পরিবহনের বাসচালককে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলার সব সড়কে ওই পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে উপস্থিত ছিলেন ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি আল্লামা আলী আহমাদ চৌধুরী, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, সাবেক আমির অধ্যাপক মাওলানা ছোবাহান খান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাবিব আহমেদ, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আকরামুল, ইমাম-মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম খানসহ অন্যরা।
উল্লেখ্য, ৮ মে সকালে মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার মাওলানা বিল্লাল ফকির তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মুন্সিগঞ্জের নিমতলায় দুর্ঘটনার শিকার হন। এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে গেলে সেটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা বদলাচ্ছিলেন চালক। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন বিল্লাল ফকির, তাঁর বাবা সামাদ ফকির, মা সাহেদা বেগম, ছোট বোন আফসানা আক্তার ও চালক মাহবুব সরদার।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে