
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, জোয়ারের ঢেউয়ের আঘাতে বাঁধের একাংশ ভেঙে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা পানির নিচে চলে যায়।
স্থানীয়রা জানান, দুপুরের পর আসা জোয়ারের ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে চরঈশ্বর ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। অনেক স্থানে সড়কের ওপর দুই থেকে তিন ফুট উচ্চতার জোয়ারের পানি ওঠে।
চরঈশ্বর ইউনিয়নের সদস্য আসার উদ্দিন জানান, গত কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধের অনেক এলাকা ধসে সরু হয়ে গেছে। শুক্রবার দুপুরের জোয়ারে বাঁধটি ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আসার উদ্দিন আরও জানান, দিনের বেলায় আসা জোয়ারের পানি তুলনামূলক কম ছিল। তারপরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। রাতের জোয়ারে আরও উচ্চতায় পানি ওঠার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, চরঈশ্বর ইউনিয়নের ওই স্থানে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। এ জন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার আগেই বেড়িবাঁধ ভেঙে যায়।
রাসেল ইকবাল আরও জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে।
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁওয়ের তিন যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোররাতে ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১০ মিনিট আগে
১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আয়োজকেরা উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর বিষয় উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক করে কয়েক কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট খালাসচেষ্টার আলোচিত মামলায় অভিযুক্ত এক হ্যাকারকে নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সেজান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতা
২৩ মিনিট আগে