Ajker Patrika

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ
প্রতীকী ছবি

রাজধানীর পৃথক স্থান থেকে এক কিশোর ও এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতরা হলো হাজারীবাগের সাগর (২১) ও কামরাঙ্গীরচরের রিহাদ (১২)। তবে তারা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানা যায়।

আজ রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৪টায় হাজারীবাগের গণকটুলির বাসায় গলায় ফাঁসি দেয় সাগর। দেখতে পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সাগরের মা হামিদা বেগম জানান, ‘তাঁদের বাসা হাজারীবাগ গণকটুলি এলাকায়। সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। কোনো কাজ করত না। গতকাল রাতে সাগর টাকা দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর ভোরে উঠে দেখি বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সাগরকে মৃত ঘোষণা করেন।’

অন্যদিকে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের নিজ বাসায় গলায় ফাঁসি দেয় রিহাদ (১২)। স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রিহাদের মা হাসি বেগম জানান, তারা কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় থাকেন। রিহাদের বাবার সঙ্গে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। রিহাদের বাবা আরেকটি বিয়ে করে রনি মার্কেট এলাকায় থাকেন।

রিহাদের মা দাবি করেন, ‘গতকাল সন্ধ্যার দিকে রিহাদ তার বাবার কাছে যেতে চায়। কিন্তু তাকে যেতে নিষেধ করি। এরপর রাত ১০টার দিকে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেয়। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত