Ajker Patrika

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগবণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ০৮ মে ২০২৬, ১৪: ১৪
অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগবণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা
প্রতীকী ছবি

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগবণ্টন নিয়ে রাজস্ব বিভাগের কর্মচারী আমিনুল ইসলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁসি দেওয়ার আগে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে দিয়ে সরকারি এই কর্মচারী তাঁর মৃত্যুর জন্য এক ব্যাংক কর্মকর্তাকে দায়ী করে যান।

আমিনুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সৈয়দপুর তহসিল অফিসের অফিস সহকারী। তাঁর বাড়ি পাশের চাতুটিয়া গ্রামে।

ফেসবুকে স্ট্যাটাসে আমিনুল ইসলাম উল্লেখ করেন, গোপালপুর অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাদেক আরমান তাঁকে অনলাইন জুয়ায় আনেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে দেড় কোটি টাকা ধার নেন। সেই টাকা তিনি আর দিচ্ছিলেন না। উল্টো তাঁর কাছ থেকে ব্যাংক চেকে সই নিয়ে তাঁকে উল্টো হুমকি দিচ্ছিলেন।

আমিনুলের বাবা ভোলা মিয়া জানান, অনলাইনে বাজি খেলতে গিয়ে তাঁর ছেলে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ব্যাংক অফিসার ধার নেওয়া দেড় কোটি টাকাও তাকে ফেরত দিচ্ছিলেন না। পাওনাদাররা তাঁকে প্রতিদিন টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এতে আমিনুল হতাশ হয়ে পড়ে। গত বুধবার (৬ মে) রাতে রান্নাঘরের ধরনার সঙ্গে ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করে।

ভোলা মিয়া আরও জানান, আমিনুলের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাঁর স্ত্রী তিন মাসের গর্ভবতী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিল তাঁর এই ছেলে।

ভোলার মিয়ার দাবি, পাওনা টাকার শোকে তাঁর ছেলে আত্মহত্যা করেছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

এদিকে ব্যাংক অফিসার সাদেক আরমানকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর পরিবারের সদস্যরা জানান, আমিনুল ইসলামের কাছ থেকে নেওয়া ধারের টাকা সময়মতো পরিশোধ করা হয়েছে। ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

অগ্রণী ব্যাংক গোপালপুর শাখার ভারপ্রাপ্ত প্রধান সোলায়মান কবীর জানান, সাদেক আরমান আজ ব্যাংকে আসেননি। হয়তো ছুটি নিয়েছেন।

গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী জানান, আমিনুল ইসলামের পরিবারকে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিনুলের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

‘পুশইন’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

গাজী গ্রুপে নিয়োগ, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত