
‘জীবনের সুখ আসলে ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি করা হয়’—বাক্যটি মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রিলস ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন ১৯ বছর বয়সী তরুণ সংগীতশিল্পী পেহেলি ভৈরবী। জীবন নিয়ে যাঁর ভাবনা ছিল এমন পরিমিত ও সুন্দর, সেই জীবনের ইতি যে এত দ্রুত আর নির্মমভাবে ঘটবে, তা বোধ হয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তাঁর শ্রোতারা।
গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহ (রহ.)-এর মাজারে লালনগীতি ও বিচ্ছেদ গানে দর্শকদের বুঁদ করে রেখেছিলেন পেহেলি। সুরের ভেলায় পুরো আসর ভাসিয়ে অনুষ্ঠান শেষে যখন বাড়ির পথ ধরেছিলেন, তখন তাঁর চোখেমুখে ছিল হয়তো একবুক ক্লান্তি আর সফল পরিবেশনার তৃপ্তি। কিন্তু সেই ফেরার পথটাই যে তাঁর জীবনের শেষ পথ হবে, তা কে জানত।
আজ শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় বাউলশিল্পী পেহেলি ভৈরবীর প্রাণস্পন্দন। ঘটনাস্থলেই স্বর্গগত হন তিনি।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলি। মাত্র ১৯ বছর বয়সে লোকসংগীত ও লালনগীতির জগতে পা রেখে নিজের মিষ্টি সুর আর গায়কী দিয়ে জয় করে নিয়েছিলেন অজস্র ভক্তের হৃদয়। উদীয়মান এই গুণী শিল্পীর সুরের যাত্রাটা শুরু হতেই এভাবে থমকে যাবে, তা মেনে নিতে পারছেন না তাঁর সহশিল্পী ও সংস্কৃতিজনেরা।
দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্বনাথের বৈরাগী বাজারের অনুষ্ঠানে সবাইকে আসার দাওয়াত দিয়েছিলেন পেহেলি। সেই আমন্ত্রণই যে তাঁর জীবনের শেষ ডাক হয়ে থাকবে আর একতারার সুর যে অকালেই থেমে যাবে, তা ভেবে এখন অশ্রুসজল তাঁর সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।
সিলেটের ওসমানীনগরের সড়কে ঝরে পড়া অন্য আটটি তাজা প্রাণের সঙ্গে পেহেলির এই বিদায় লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে গেল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৪ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৪ ঘণ্টা আগে