
চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মনির সরদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না।
ড্রেজার ব্যবসায়ী মনিরুল থানায় দেওয়া অভিযোগে জানান, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাট ব্যবসার কাজ করেন। ছাত্রদল আহ্বায়ক মনির সরদার তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁকে ৫০ হাজার টাকা ও পরে বিকাশে ১০ হাজার টাকা দেওয়া হয়।
বাকি টাকার দাবিতে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেছেন। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে মনির সরদার ও তাঁর সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। কয়েক দিন কারাভোগ করে তিনি মুক্তি পান।

স্পেনের মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণে গাজীপুরের কালীগঞ্জের ফুড ডেলিভারি রাইডার ইউসুফ হাসান আলিফ নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরও দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর আগে ইউসুফ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’
২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বরপক্ষ। গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে
৮ মিনিট আগে
২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। জামিন পেয়ে তিনি আর আদালতে হাজির হননি।
১৪ মিনিট আগে
২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন কাজী। ওই দিন রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে গেন্ডারিয়ার ফরাশগঞ্জ মাপুর মাজার সংলগ্ন এলাকা থেকে চালকবিহীন অটোরিকশা ও এর ব্যাটারি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে