মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুন নেছা উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরাগাছ হঠাৎ ভেঙে পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তাঁর স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মিলাদ আহমদ বলেন, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নারীর স্বামী ও চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।’

চট্টগ্রামের আনোয়ারায় শিশুসন্তানসহ গৃহবধূ সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী মোহাম্মদ মিজানুর রহমানকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে
ঈদুল ফিতরের লম্বা ছুটিকে সামনে রেখে পর্যটক বরণে ইতিহাস আর প্রকৃতির মিলনে সমৃদ্ধ বাগেরহাটে চলছে তৎপর প্রস্তুতি। সুলতানি আমলের অনন্য স্থাপত্য নিদর্শন ষাটগম্বুজ মসজিদ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন—এই দুই বিশ্ব ঐতিহ্যকেন্দ্রিক এলাকায় ছুটির দিনে পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা...
৩২ মিনিট আগে
সাতক্ষীরা শহরের পৃথক দুটি স্থান থেকে সজীব দত্ত নামের এক তরুণ চিকিৎসক ও আব্দুর রাজ্জাক নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) ভোরে সাতক্ষীরা শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় তাঁদের মরদেহ ঝুলে থাকার খবর পাওয়া যায়। উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের...
৩৪ মিনিট আগে
কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বিমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
১ ঘণ্টা আগে