
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
আজ রোববার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
গ্রেপ্তার এ কে এম ফরিদ আমিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আগে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতাম। প্রাইমারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সেই চাকরিটাও ছেড়ে দিই। এখন আমি পুরোপুরি বেকার। পরিবারে স্ত্রী, সন্তান, বাবা-মা ও ভাই-বোন রয়েছে। এর আগে তিনবার পরীক্ষা দিয়ে বাদ পড়েছিলাম, তখন আক্ষেপ ছিল না। কিন্তু এবার চূড়ান্তভাবে সুপারিশ পেয়েও ভেরিফিকেশনের
১১ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবারও নাকচ করে দিয়েছেন আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর জামিন আবেদন নাকচ করে দেন।
১৭ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শহরের প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
৩৬ মিনিট আগে