
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।
বিশ্ববিদ্যালয়ের আচার্যের (চ্যান্সেলর) অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার (২৭ জুলাই) এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের নির্ধারিত তারিখ পর্যন্ত—যেটি আগে হবে—বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী উপ-উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে জনস্বার্থে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাবিপ্রবির ইংরেজি বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, হাবিপ্রবিতে এর আগে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। তিনি ২০২৪ সালের ৪ নভেম্বর নিয়োগ পান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই যুগ পর তিনি প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরপুরের আটরশি এলাকায় সড়কে চাঁদা তোলার সময় হাতিটি শুঁড় দিয়ে ইজিবাইকটি উল্টে ফেলে। এ সময় মায়ের সঙ্গে থাকা ১০ মাসের শিশু আরিশা জান্নাত ইজিবাইকের নিচে চাপা পড়ে এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে পিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে।
৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে পূর্ণ বাড়ই (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানে তাকে আটক করে নিয়মিত মামলার পর একই দিন আদালতে পাঠানো হয়।
৭ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (২৫) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে