
বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জাহিদ হাওলাদার নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাওলাদার (২৩) শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী এবং মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বৃষ্টির কারণে খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছু সময় অপেক্ষা করার পর পুনরায় যাত্রা শুরু করেন তাঁরা।
পথে জাহিদের চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মুখী ‘গ্রীন লাইন পরিবহন’-এর একটি বাসের নিচে চলে যায়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
নিহতের সঙ্গে থাকা বন্ধুরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহতের খালাতো ভাই সায়েম বলেন, ‘কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারালাম।’
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল। ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
৭ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
যান্ত্রিক কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটে চলা। চারদিকে সবুজ ফসলের মাঠ আর নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গ্রাম। নাম রাজারামকুড়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ—দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটিকে জেলার সব
২৬ মিনিট আগে
উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
৩৪ মিনিট আগে