
খুলনা নগরীতে ২০ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে। এদিকে ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তবে পুরো ঘটনাটিকে কিছুটা ‘রহস্যজনক’ বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন স্বামী পরিত্যক্তা; গত বছর তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরবর্তীকালে মোরেলগঞ্জ উপজেলার সাবেক এক চেয়ারম্যানের সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল, যা একপর্যায়ে স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, এই সুযোগে অভিযুক্ত সাইফুল ইসলাম রাতে তাঁকে ফোন করে ডেকে নেন। সোনাডাঙ্গা হাফিজনগর রোডের শেষ মাথার একটি বাড়িতে তাঁরা সারা রাত অবস্থান করেন।
শনিবার সকালে ওই তরুণী থানায় ফোন দিয়ে ধর্ষণের অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। সাইফুলের দাবি, সকালে ওই তরুণী স্বেচ্ছায় তাঁর ঘরে এসেছিলেন এবং আগে একটি বিষয় আপস-মীমাংসার জন্য তাঁদের মধ্যে আলোচনা চলছিল।
এসআই আরও জানান, ঘটনাটির মূল রহস্য উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ভুক্তভোগী তরুণী চিকিৎসাধীন। তিনি এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

নিহত নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের সজিব হোসেনের মেয়ে। তারা বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৩ নম্বর সড়কের ওই বাসায় ভাড়া থাকেন। নুসরাত স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
৮ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা উদ্ধার....
১১ মিনিট আগে
বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে বাসাবাড়ির আশপাশে পানি জমার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন সংস্থায় লিখিত আবেদন করা হয়েছে। ইউএনও রেকসোনা খাতুন জানান, ৮ অক্টোবর এক ব্যক্তিকে আটক করে....
২৫ মিনিট আগে