
ঝিনাইদহের কালীগঞ্জে গরুচোর সন্দেহে দুই ভাইকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে হাবিব হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাই সুমন হোসেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ও বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত হাবিব ও আহত সুমন যশোর কোতোয়ালি থানার আরবপুর গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে তাঁদের কালীগঞ্জ থানা থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের বটতলা এলাকায় একটি পিকআপ নিয়ে কয়েকজন গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও দুইজন গ্রামবাসীর হাতে ধরা পড়েন।
এদিকে একই রাতে পাশের বাদুরগাছা গ্রামের বাসিন্দা নিলুফা ইয়াসমিনের দুটি গরু চুরি হয়। দুই ব্যক্তিকে আটকের খবর ছড়িয়ে পড়লে বাদুরগাছা গ্রামের লোকজন সেখানে গিয়ে তাঁদের নিয়ে যান। পরে তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন দুই ভাইকে উল্টো করে বাঁশের আড়ায় ঝুলিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই হাবিব হোসেনের মৃত্যু হয়।
পরে সকাল ৯টার দিকে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিলুফা ইয়াসমিন বলেন, গভীর রাতে তাঁর বাড়ি থেকে দুটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের গ্রামের লোকজন গরু খুঁজতে বের হন। পরে একটি গরু পাওয়া গেলেও আরেকটি পাওয়া যায়নি। এর মধ্যে পাশের গ্রামে গরুচোর সন্দেহে দুই ব্যক্তি আটক হওয়ার খবর পান তাঁরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।’

টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
২ ঘণ্টা আগে