
মানিকগঞ্জের ঘিওরে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় মুখোশ পরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার পুখুরিয়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত দল নিরাপত্তাকর্মীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ বলছে, তাঁরা অভিযোগ পাওয়ার পরই কারখানাটি পরিদর্শন করেছে। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘিওরের পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অ্যাডভান্সড এটেয়ার লিমিটেড নামের ওই কারখানায় ব্লেজার ও স্যুট তৈরি করা হয়। উৎপাদিত পোশাক শত ভাগ বিদেশে রপ্তানি করা হয়।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে মুখোশ পরিহিত ২০ থেকে ২২ জনের একদল ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। এরপর ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং পরে তাঁদের আটকে রাখে ডাকাতেরা। এরপর ডাকাতেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং কারখানার বিদ্যুতের সাবস্টেশনের বিভিন্ন মূল্যবান জিনিস ও কম্পিউটার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে আজ সোমবার (২৩ মার্চ) সকালে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মহরম আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনার বিষয়ে পুলিশ সদস্যরা প্রাথমিক তদন্তকাজ শুরু করেছেন।

সোমবার সকালে সরেজমিন দেখা যায়, কারখানাটির ভেতরে বিদ্যুতের সাবস্টেশনসহ ভবনের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা, অফিস কক্ষসহ বিভিন্ন মালামাল ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।
মো. সুমন হোসেন নামের কারখানার এক কর্মীসহ দুজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতেরা কারখানার ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধারালো রাম দা, চাপাতির ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে ফেলে। তাদের প্রত্যেকেই মুখোশ পরা ছিল। পরে কারখানার মালামাল লুট করে নিয়ে যায়।
অ্যাডভান্সড এটেয়ার লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমান রাকিব বলেন, ‘জাতীয় গ্রিড থেকে কারখানাটির সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সাবস্টেশনের তামার তারসহ মূল্যবান বিভিন্ন মালামাল, কম্পিউটার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। লুট হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য কোটি টাকা।’
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে আমি নিজে কারখানাটি পরিদর্শন করেছি। এরই মধ্যে তদন্তকাজও শুরু হয়েছে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমির বিরোধে সংঘর্ষে আহত শাহীন মিয়া (৫৫) পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
১৬ মিনিট আগে
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেনের, না ডিজেলের, না পেট্রলের, না ভোজ্যতেলের সংকট রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়েরা বারবারই এ বিষয়ে কথা বলেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
গণ-অভুত্থানের মুখে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে...
২ ঘণ্টা আগে