Ajker Patrika

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু

দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০: ২৪
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে জান্নাতুন (১০) ও জাকারিয়া (১৩) নামে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইনিয়নের সন্ন্যাসীর চক গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজীর ছেলে। অন্যদিকে মৃত জান্নাতুন নলতা কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁয়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা দক্ষিণ নলতার বাসিন্দা আয়ুব আলী বলেন, এই শিশুরা তাদের নানা আব্দুল মজিদ ঢালীর ঘেরে পড়ে গিয়েছিল। সাঁতার না জানায় তারা পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় পর জাকারিয়া ভেসে ওঠে। স্থানীয় লোকজন তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুঁজির পর জান্নাতুনের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, নানাবাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক পাকিস্তানে

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

যুদ্ধ বন্ধে ৫ বছর ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিতসহ ইরানের কাছে যেসব দাবি জানালেন ট্রাম্প

ট্রাম্প কেন পিছু হটলেন, হামলা স্থগিতের ঘোষণায় যেসব প্রশ্নের উত্তর নেই

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত