
রাজশাহীর মোহনপুরে আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে র্যাব-৫ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের মকবুল হোসেন (৫০) এবং তাঁর ছেলে শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০)।
র্যাব-৫ জানায়, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুরের হরিহরপাড়া গ্রামে গাছের আম চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় বাঁশের লাঠি ও ইটের আঘাতে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে মোহনপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাবের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আদাবরের রিং রোড এলাকা থেকে শাহিনুর রহমান ওরফে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে আদাবরের ২ নম্বর রিং রোডে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
৩৭ মিনিট আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে