
চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি এবং অনলাইনে মাছ বিক্রির নামে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের বড় স্টেশন মাছঘাট সংলগ্ন মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে আয়োজিত এ সভায় অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা মৎস্য অফিস যৌথভাবে সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার সঙ্গে চাঁদপুরের কোনো ব্যবসায়ী জড়িত নন। চাঁদপুরের ব্যবসায়ীদের ভিডিও বা ছবি ডাউনলোড করে জেলার বাইরে অবস্থানকারী কিছু অসাধু ব্যক্তি নিজেদের ফেসবুক পেজ ও আইডিতে প্রচার চালিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা নেওয়ার পর মাছ সরবরাহ না করে গ্রাহকের ফোন নম্বর ব্লক করে দেওয়া হচ্ছে।
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি বা মাছ হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অস্বাভাবিক কম দামে মাছ কেনার আগে বাজারদর যাচাই এবং প্রতারিত হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। ইতিমধ্যে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উদ্যোগে বৈধ অনলাইন মাছ ব্যবসায়ীদের একটি তালিকাও করা হয়েছে। তালিকাটি ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইলিশের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বাজারে ইলিশের সরবরাহ বাড়লে দামও অনেকাংশে কমে আসবে। তবে কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা-নষ্ট মাছ বিক্রি না করা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
সভায় আরও বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি তমাল কুমার ঘোষ, জেলা ক্যাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য বিপ্লব সরকার এবং চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকারসহ সংশ্লিষ্ট অংশীজনরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান...
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১ ঘণ্টা আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে