চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বৃদ্ধি করছে প্রশাসন। আগামী ২ এপ্রিল পর্যন্ত নিজ নিজ উপজেলা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন জ্বালানি গ্রাহকেরা। গতকাল সোমবার (৩০ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ফুয়েল কার্ড ইস্যু শুরু করে। আজ মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ থেকে এই কার্ড ইস্যু করা হচ্ছে।
এর আগে জেলা প্রশাসনের সিদ্ধান্তে জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। পরে আরও দুই দিন সময় বাড়িয়ে ২ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। ফুয়েল কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী ৩ এপ্রিল থেকে শুধু ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।
তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেলের পাম্পগুলোয় বিশৃঙ্খলা রোধ করা যাবে। এমনকি কালোবাজারির চেষ্টা যারা করছে, তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে।

চট্টগ্রাম নগরীতে স্বাধীনতার মাস উপলক্ষে ১৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন চসিক মেয়র শাহাদাত হোসেন। বইমেলা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে
৪ মিনিট আগে
বাম্পার ফলনেও তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন আমতলীর চাষিরা। ক্রেতা সংকটে তাঁরা তরমুজ বিক্রি করতে পারছেন না। এতে শতকোটি টাকা লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ২০২৪ সালে চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। তিনটি মামলায় আসামি দীপু
৩৫ মিনিট আগে
ময়মনসিংহে ট্রাক্টর (লরি) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে