
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ২০২৪ সালে চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়।
চাঁদপুর মডেল থানা-পুলিশ ও আদালত সূত্র থেকে জানা গেছে, ২০২৪ সালে জুলাই ও আগস্টের শুরুতে চাঁদপুর সদর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটনায় দীপু মনিকে প্রধান আসামি করা হয়।
তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন। সাবেক এই মন্ত্রী সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত চাঁদপুরের আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ছিলেন।
এ সময় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে দায়ের হওয়া ওই তিন মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন চাঁদপুর সদর মডেল থানার
পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, উপপরিদর্শক (এসআই) নাদির শাহ্ ও নুরে আলম।
একটি মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, ‘২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দুবার জেলা বিএনপির সভাপতি (বর্তমান সংসদ সদস্য) শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় পরবর্তীকালে সদর মডেল থানায় মামলা হয়। এতে দীপু মনিকে প্রধান আসামি করা হয়। সেই মামলায় তাঁকে আদালতে ভার্চুয়ালি হাজির করে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আরেক তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা হয়। সেই মামলায় দীপু মনিকে ১ নম্বর আসামি দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়।’
অপর মামলার তদন্তকারী কর্মকর্তা নুরে আলম বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন দেওয়া হয়। প্রধান আসামি দীপু মনির নির্দেশে ওই ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই মামলা দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আদালত থেকে জানানো হয়, তিনটি ঘটনায় চাঁদপুরে সংঘটিত হয়। দীপু মনিকে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে এজাহারে বর্ণনা করা হয়েছে। আসামি আদালতকে বলেছেন, তিনি জড়িত ছিলেন না। তদন্তের স্বার্থে তিনটি মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন বিচারক। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন।
এ সময় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ জেড এম রফিকুল হাসান রিপন, বিশেষ পিপি শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পিপি হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক আজাদের কল্যাণে এবার প্রায় ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ অনুদান এসেছে। বিনা মূল্যে এ ওষুধগুলো পেয়ে উপকৃত হবে দেশের হাজারো দরিদ্র রোগী।
১১ মিনিট আগে
নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের বিল মেটাতে না পারায় দম্পতিকে বাচ্চা বিক্রির জন্য চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে।
১৪ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর এক ভাগনেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
বরিশালের চরমোনাইয়ে বুধবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণ জানানো হয়নি একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াত নেতাদের।
২৫ মিনিট আগে