
জাতীয় দৈনিক প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন হয়ে উঠল প্রদর্শনীস্থল। ভস্মীভূত নানা দ্রব্য সেখানে প্রদর্শিত সামগ্রী। শুধু নিছক দ্রব্য নয়, ভবনের সিঁড়ি, দেয়াল, বিশেষ আলোকসম্পাত ও শিল্পকর্ম—সব মিলিয়ে অবয়ব পেয়েছে ‘আলো’ শিরোনামের এই প্রদর্শনী।
অগ্নিকাণ্ডকবলিত প্রথম আলোর ভবনটি নিয়ে শিল্পী মাহবুবুর রহমান সাজিয়েছেন এই প্রদর্শনী। গতকাল বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকদের কথায় উঠে এসেছে স্বাধীন সাংবাদিকতার জন্য লড়ে যাওয়ার প্রত্যয়।
গত বছরের ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি।
গতকাল প্রথম আলো ভবনের সামনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদপত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সঞ্চালক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ অতিথিদের স্বাগত জানান।
শিল্পী মাহবুবুর রহমান বলেন, দগ্ধ হওয়ার যন্ত্রণা এবং সেখান থেকে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানো—উভয় বিষয়কে আমি তুলে ধরেছি।
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনাটি কেবল এ দুটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ নয়; এটা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন।’
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ বলেন, ‘পুড়িয়ে দিয়ে প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, ‘প্রথম আলোয় যে ভয়ানক বর্বরতা চালানো হয়েছে, সেখানে একই সঙ্গে ধ্বংস ও সৃষ্টির সমন্বয় করেছেন শিল্পী।’
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ‘সংবাদপত্র কার্যালয়ে হামলার ঘটনার মতো নিকৃষ্ট ঘটনা সমাজে আর হতে পারে না।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘এই প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী ধ্বংসের মধ্যেও একটি গভীর প্রাণশক্তি ও আশাবাদের প্রকাশ ঘটিয়েছেন। আমাদের এখন এই আশা ও শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহসীন, ডিআরইউর সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন, সৈয়দ আবদাল আহমেদ, মাসুদ কামাল, জ্যেষ্ঠ ফটোসাংবাদিক রফিকুর রহমান, নাসির আলী মামুন, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমুদ্রবন্দরের কয়েক একর সম্পত্তি বিনা দরপত্রে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাসে কমপক্ষে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক এসব জায়গা ইজারা দেওয়া হয়। এসব সম্পত্তির দাম আনুমানিক শতকোটি টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব সম্পত্তি ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বান্দাবাজারের (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে