
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লেগেছে। সেখানে একটি চামড়ার গোডাউন রয়েছে। আজ বেলা ২টার পর এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, এখনই আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোক করে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে যশোরে ফেরার পথে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন ওই পরিবারের আরও তিন সদস্য। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে জান্নাতুন (১০) ও জাকারিয়া (১৩) নামে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইনিয়নের সন্ন্যাসীর চক গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে