
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এমপি মজিবর রহমান সরওয়ার বলেছেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহের দাবি তুলে ধরেছি।’
শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মতবিনিময়কালে মজিবর রহমান এসব কথা বলেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মজিবর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে বরিশাল অঞ্চলের ১৮ জন বিএনপির সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজিবর রহমান আরও বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে মজিবর রহমান বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়?
এনসিপি প্রসঙ্গে মজিবর রহমান দাবি করেন, বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্র করতে পারবে না।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, সাংবাদিক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) অস্থিরতা থামছেই না। কর্মকর্তাদের ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, কিংবা বদলি-পদায়ন নিয়ে অস্থিরতা চলছেই। সম্প্রতি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে দুই কর্মকর্তার মারামারিকে কেন্দ্র করে আবার দৃশ্যমান হয়েছে খামারবাড়িতে গ্রুপিংয়ের চিত্র।
৩৭ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কিছু দূর থেকে তাঁর ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
কিশোরীকে মারধর করলে একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় অভিযুক্ত আনোয়ার হোসেন তাকে ধর্ষণ করে নিচতলায় পানির হাউসে ফেলে রেখে যান।
৩ ঘণ্টা আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে