
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের চাপায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. লিমন খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে লিমন খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকা থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যানটি তাঁর মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দেয়। এতে গুরুতর আহত হন অলি নূর।
পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অলি নূরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত অলি নূরের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ড ভ্যান ও চালককে শনাক্ত করে পুলিশ।
পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে