
বরগুনার আমতলী উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৩ দিনে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৩০ শিশু। আজ মঙ্গলবার পর্যন্ত ১৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এরই মধ্যে হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
জানা গেছে, গত ১৩ দিনে ৩০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ১৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। অ্যান্টিবায়োটিক ও স্যালাইন সংকট থাকায় হাসপাতাল থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাইর থেকেই ক্রয় করতে হচ্ছে এসব ওষুধ। তবে এসব ওষুধ শুধু হতদরিদ্রদের সরবরাহ করা হচ্ছে।
আজ দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হামে আক্রান্ত শিশুদের আলাদা একটি ইউনিটে ভর্তি রাখা হয়েছে। কিন্তু সেখানে বেড না থাকায় মেঝেতেই বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। এতে ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা।
রাবেয়া নামের এক স্বজন বলেন, হাসপাতাল থেকে অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন দিচ্ছে না। এগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে।
তাজিনুর নামের আরেকজন বলেন, ‘হাসপাতালে বেড নেই। মেঝেতেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছি। অন্যদিকে ওষুধও বাইরে থেকে কিনতে হচ্ছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা হুমায়ুন আহমেদ সুমন বলেন, হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের সংকট রয়েছে। হতদরিদ্র শিশুদের অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন সরবরাহ করা হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, নতুন অর্থবছরের কারণে অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের কিছুটা সংকট রয়েছে। কিছুদিনের মধ্যে সংকট কেটে যাবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৩ ঘণ্টা আগে