
জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন ও বকশীগঞ্জ উপজেলার চারজন নেতা-কর্মী রয়েছেন।
কারাগারে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল; মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল; সদস্য জয়নাল আবেদীন আয়না ও শহিদুল ইসলাম; মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি; শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ৩১ জন।
আদালত সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের করা দুটি মামলা, সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে পুলিশের করা একটি মামলাসহ চারটি মামলায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ২৭ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেছেন, চার মামলায় মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ জন এবং বকশীগঞ্জ উপজেলার চারজন নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের জাল ভিসা তৈরি, প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ সোমবার সকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ফরিদপুর সদর উপজেলায় জোসনা বেগম (২১) নামের এক নারীকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে তাঁর স্বামী রাশেদ মোল্যাকে (৩১) আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর একটি ধারায় যৌতুক দাবির অপরাধে রাশেদকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড...
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দল থেকে বহিষ্কার হলেন রাকিবুল হাসান নামের এক ছাত্রদল নেতা। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
১৭ মিনিট আগে
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেলসংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পাশের একটি বদ্ধ গুদাম থেকে বিভিন্ন ড্রামে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রল এবং ২
২৭ মিনিট আগে