
এবার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করেন পরীমণি। বিচারক নুরে আলম বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মামলায় পরীমণি অভিযোগ করেছেন, পিংকি মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেয় প্রতিপন্ন করেছেন। অনলাইনে কুৎসা রটনা করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার মানহানির করেছেন। গৃহকর্মী পিংকিকে তিনি মারধর করেননি। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে কুৎসা রটনা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, ১৭ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তাঁর গৃহকর্মী পিংকি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা এই মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা করার পর সাইবার নিরাপত্তা আইনে মামলা করলেন পরীমণি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে, তা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
৬ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
৮ মিনিট আগে
ঘটনায় সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও মৃত্যুবরণ করায় ভবনটির মালিক এ কে নাসিম হায়দার ও ক্যাপ্টেন সরদার মো. মিজানুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর আবির হাসান (১৭) নামের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
২৩ মিনিট আগে