
রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে নিহত কিশোরগঞ্জের ভৈরবের প্রবাসী শ্রমিক জাকির হোসেনের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা। রাশিয়ার সংশ্লিষ্ট কোম্পানি ও আত্মীয়স্বজনের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবার রাশিয়া থেকে মরদেহটি পাঠানোর কথা রয়েছে।
জাকির হোসেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। তাঁর স্ত্রী ও চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলের এজিসিসি প্রকল্পের একটি কেমিক্যাল কমপ্লেক্সে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। কর্মরত অবস্থায় ওই দুর্ঘটনায় নিহত হন জাকির হোসেন।
জাকিরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছে পরিবারটি।

স্বজনেরা জানান, সংসারের অভাব ঘোচাতে প্রায় দেড় বছর আগে জমিজমা বিক্রি ও ঋণ করে রাশিয়ায় যান জাকির। সেখানে এলএনজি-সংশ্লিষ্ট একটি গ্যাস কমপ্লেক্সে কর্মরত ছিলেন তিনি। তাঁর উপার্জনে ঋণ পরিশোধের পাশাপাশি সংসার চলছিল। সম্প্রতি কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ায় পরিবারের সবার মধ্যে আনন্দের বন্যা বইছিল। জাকিরের মৃত্যুর সংবাদ তাই পরিবারের জন্য বিনা মেঘে বজ্রপাত হয়ে এল।
নিহত জাকিরের চাচাতো ভাই মাহবুবুর রহমান মোবাইল ফোনে বলেন, জাকির দেশে থাকাকালে রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে ধারদেনা ও সম্পত্তি বিক্রি করে রাশিয়ায় যান। ছেলেটার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন এখন ভেঙে গেছে। বৃদ্ধ মা, স্ত্রী, সন্তান এখন কেবল তাঁর মরদেহের জন্য অপেক্ষায় আছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, ‘জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। পরিবারটি অত্যন্ত অসচ্ছল। সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।’
ইউএনও বলেন, ‘মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে যেন কাউকে টাকাপয়সা না দেওয়া হয়, সেটিও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বলা হয়েছে। পরিবারটি দরিদ্র হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার চেষ্টা করছি।’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
৯ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৩ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
২৮ মিনিট আগে