
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজের (আমদানি করা পণ্যের মজুত স্থান) সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রোবটটিকে একটি বড় লরিতে করে নিয়ে আসতে দেখা যায়।
ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘কার্গো ভিলেজে অনেক দাহ্য পদার্থ রয়েছে। সেই সঙ্গে প্রচুর কেমিক্যালের উপস্থিতিও আমরা পেয়েছি। তাই সহজে ফায়ার সার্ভিসের ভেতরে প্রবেশ করে সম্ভব হচ্ছে না। ফলে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট আনা হয়েছে।’

ফায়ার সার্ভিস বলছে, ফায়ার ফাইটিং রোবটটি অতি সহজে ভেতরে ঢুকিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে বিমানবন্দরের কর্তব্যরত ব্যক্তিরা আজকের পত্রিকাকে জানান, বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমইএর কুরিয়ার সেকশনে আগুন জ্বলছে।
উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে আজ শনিবার বেলা আড়াইটায় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর ফায়ার ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে