
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার শিশু ও তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যান।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন তরুণ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন পালিয়ে যান।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার শিশু ও তরুণকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

কাজে অবহেলার অভিযোগে গালমন্দ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। ২০১৯ সালে টাঙ্গাইলের এ ঘটনায় আদালত আজ বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৫ মিনিট আগে
ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ঢাকায় ফিরে রাকিবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
১৬ মিনিট আগে
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
২৫ মিনিট আগে
নিষিদ্ধ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
৩১ মিনিট আগে