
ভোলার মনপুরায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ৫০ শয্যার হাসপাতালে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. ইলিয়াস, যুবদল নেতা নাছির ও মহিউদ্দিনসহ অন্যরা।
এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের উদ্যোগে যুবদলের নেতারা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। পুরো উপজেলার সব জনসেবামূলক প্রতিষ্ঠানে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

একটি বিশেষ চক্র নিজেদের উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের জন্য শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল বা ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দেওয়া বক্তব্য বিশ্বাসযোগ্য নয়...
৪ মিনিট আগে
রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে...
১৩ মিনিট আগে
বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল-সংলগ্ন বেদখল হয়ে যাওয়া ৬৯ শতাংশ সরকারি খাস জমিতে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার ছিলেন।
১৩ মিনিট আগে
একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক।
২২ মিনিট আগে