
রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে।
সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। এ সময় মায়ের কক্ষের থাই গ্লাস ভাঙার শব্দ শুনে বারান্দায় গিয়ে দেখতে পাই, চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭ থেকে ৮ জনের একটি দল আমাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। আমি ধাওয়া করার চেষ্টা করলে দ্রুত তারা পালিয়ে যায়।
ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূলের জন্য আমি ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এ ক্ষেত্রে মাদক কারবারিদের আটক করে পুলিশে দেওয়া এবং মাদক কারবারের বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণেই আমার বাড়িতে মাদক কারবারিরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে।
সেলিম আরও বলেন, রাতের অন্ধকারে গুলি ও সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে ভয় দেখালেও কোনো লাভ হবে না। যেভাবেই হোক এসব মাদক কারবারির ঠাঁই ডেমরায় হবে না। এ বিষয়ে ডেমরা থানা-পুলিশকে আরও জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করেছি। এ সময় কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগে
আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে