
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তাঁরা। প্রতিবেদন লেখার সময় (বিকেল পৌনে ৫টা) পর্যন্ত তাঁদের আন্দোলন চলছিল।
এ সময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস?’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক। আমরা এই সময় পিছিয়ে একটা যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’
আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘এগারো শ মার্কের লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে। লিখিত পরীক্ষার দুই মাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও পিএসসি এবার এক মাস আগে সেটা করেছে। অর্থাৎ পিএসসি নিজেই নিজের রোডম্যাপ লঙ্ঘন করেছে। তারা ৪৬তম বিসিএসকে সময় দেওয়ার জন্য আমাদের প্রিলিমিনারি পরীক্ষার সময় পরপর তিনবার পিছিয়েছে।’
শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে লিখিত পরীক্ষার সময় পেছানোর জন্য আন্দোলন করছি। আমাদের এই দাবির সঙ্গে দেশের সকলে সংহতি জানালেও পিএসসির টনক নড়েনি। আমরা চাই যেন লিখিত পরীক্ষার সময় পেছানো হয়, যাতে আমরা সিলেবাস শেষ করে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
২ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে